রবিবার, ২১ জুন ২০২৬

লামায় তহ্জিংডং এর প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা দলের ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

‘শান্তির জন্য ক্রীড়া’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকাদের মধ্যে ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা তহ্জিংডং এর সিএইটিডাব্লিউসিএ প্রকল্পের আওতায় শনিবার(১৭সেপ্টেম্বর) ইয়াংছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঠান্ডারঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে অংহ্লারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ান এবং অংহ্ণারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে ইয়াংছা বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ান হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটিরি সভাপতি জাহানারা আরজুর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফাাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আনাই মার্মা সুমী, প্রধান শিক্ষক এথোয়াই মার্মা, সাজেদা বেগম, নাজিম উদ্দিন ও মংঞোচিং মার্মা, নারী নেত্রী রোকেয়া বেগম কাজল, প্রকল্পের মনিটরিং অফিসার উষাংশু চাকমা ও উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটেটর মোহাম্মদ ইব্রাহীম, বানী প্রকল্পের মাঠ সহায়ক বাবু মং মার্মা প্রমুখ অতিথি ছিলেন। তহ্জিংডং এর লামা ফোকাল পার্সন তন্য়ম চাকমা এ খেলার উদ্বোধন করেন।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...