সোমবার, ২৯ জুন ২০২৬

উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান করতে পারলে দেশের জনগন লাভবান হবেন: ব্যা:আনিস 

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন শিক্ষিক লোকজন চাকুরী জন্য না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে রাস্ট্র ও রাস্ট্রের জনগন লাভবান হবেন। এতে করে বেকারত্বের হার ও কমে আসবে । নিজে স্বাবলম্বী হতে পারবে। দেশের লোকজনের খাদ্যের চাহিদা পূর্ণ হবে। ভেজাল প্রতিরোধ করা সহজ হবে। কারন উদ্যোক্তারা যদি গ্রাহকদের নকল ভেজাল পন্য সরবরাহ করে ঠকাতে চায় তাদের উৎপাদিত পণ্যের চাহিদা কমে গিয়ে তারা ক্ষতির সম্মুখীন হবে। তিনি গত শুক্রবার হাটহাজারী ই কমার্স ফোরাম( হেব) এর ২ বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত লেডিস জোন নিবেদিত উদ্যোক্তা মেলায় গত শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এগার মাইলস্হ এল পার্ক এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেব এর প্রতিষ্ঠাতা তরুন উদ্যোক্তা রঞ্জন বিবেক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ- কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শেলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, ওসি রুহুল আমীন সবুজ।

সভাপতির বক্তব্যে রঞ্জন বিবেক বলেন দেশে নকল ভেজাল পণ্যের ছড়াছড়ি। সাধারণ মানুষ টাকা দিয়ে ও ভালো মানের পণ্য পাচ্ছে না। আমি উদ্যোগটা সৃষ্টির মাধ্যমে দেশের মানুষের কাছে ভালো মানের পণ্য পৌঁছে দিতে এই সংগঠন করেছি। এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে ৩৩ হাজার। নারী উদ্যোক্তা ১শ ৫০ জন, হেব এর শ্লোগান “সবাই মিলে একতা, সবার জন্য খাঁটি পণ্যের নিশ্চয়তা”। দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে বেকারত্বের কবল থেকে রক্ষা করে আত্মনির্ভরশীল হতে উদ্যোক্তা সৃষ্টির এই প্রয়াস বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের ৩০ স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান নাহিদা আফসানা রিমি, এস এম ফয়সল মাহমুদ, রেসমা আনোয়ার, নাফিদা সালতাফিম, আবদুল হক, সোনিয়া খান প্রমূখ। বিবি জয়নাব ও অন্তর নাথ এর সঞ্চালন অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে সাইফুল ইসলাম, রানা পাল ও উর্মিলা বড়ুয়া। প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন। প্রধান অতিথি সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই দিন ফতেয়াবাদ নার্সিং হোমের ও উদ্বোধন করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...