সোমবার, ২৯ জুন ২০২৬

প্রস্তাবনাকারীকে আটকে রাখার অভিযোগ

জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী নিয়ে আনোয়ারায় দুই গ্রুপের মতবিরোধ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষেদ সদস্য পদপ্রার্থী হওয়া নিয়ে আনোয়ারা উপজেলার দুই সদস্য প্রার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে । আনোয়ারা উপজেলা থেকে দুইজন সদস্য পদপ্রার্থী হওয়ায় এস এম আলমগীর তার প্রতিপক্ষ আবুল বশরকে হটানোর জন্য আবুল বশরের প্রস্তাবনাকারীকে আটকে রাখার অভিযোগ করেছেন আবুল বশর ।
অভিযোগে জানা যায়, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবে প্রতি উপজেলা থেকে ১ জন করে সদস্য নির্বাচিত করার নিয়ম রয়েছে । কিন্তু আনোয়ার উপজেলায় দুইজন প্রার্থী দাড়ানোতে জেলা পরিষদের সদস্য প্রার্থী এস এম আলমগীর ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সদস্য প্রার্থী আবুল বশরের ওপর । আলমগীর লোক মারফতে আবুল বশরকে প্রার্থীতা প্রত্যাহার করতে বললে প্রত্যাহার না করার আবুল বশরের প্রস্তাবনাকারীকে আটকে রেখে প্রস্তাবনা প্রত্যাহারের চেষ্টা করছে এমন অভিযোগ আবুল বশরের । ইতিমধ্যে আবুল বশর তার প্রস্তাবকারী আবদুল গফুরকে খুুজে বের করার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন বলে আবুল বশরের নিজের ফেইসবুক আইডি থেকে জানা গেছে ।
এ ব্যাপারে আবুল বশর বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রার্থী হতে হলে একজন প্রস্তাবনাকারী লাগে। আমার সেই প্রস্তাবনাকারী হিসেবে ছিল আবদুল গফুর। চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রার্থীতা প্রত্যাহার না করায় আলমগীর আমার প্রস্তাবনাকারী আবদুল গফুরকে আটকে রেখে প্রস্তাবনা প্রত্যাহার করার কুচক্রী ক‌ৌশল অবলম্বন করেছে । আমি বারবার গফুরকে ফোন করেছি, বাড়িতে গিয়েছি তবুও তাকে খুজে পাচ্ছি না। গফুরের পরিবারের কাছে খোজ নিলে তারা বলেছে চেয়ারম্যানের সাথে একটু শহরে গেছেন। এখন আগামীকাল রোববার সদস্য প্রার্থীতা বাছাই এর শেষ সময়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি অবিলম্বে আমার প্রস্তাবনাকারী গফুরকে জনসম্মুখে আনা হোক ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...