সোমবার, ২৯ জুন ২০২৬

মুকুল আহ্বায়ক, শওকত সদস্য সচিব

নির্মূল কমিটির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি পুনর্গঠন

চট্টগ্রামের মিথুন, রুবা, বাবু সদস্য

- Advertisement -
Single page 1st Paragraph

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি পুনর্গঠনসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সহযোগি সংগঠনসমূহের এক জরুরী সভা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক কাজী মুকুলকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধার সন্তান লেখক-সাংবাদিক শওকত বাঙালি, শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময় ও ডা. নুজহাত চৌধুরী শম্পা এবং উপাধ্যক্ষ কামরুজ্জামানকে সদস্য সচিব করে ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সিদ্ধান্তানুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সহযোগি সংগঠন ও সকল জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করতে হবে।
সভায় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে চট্টগ্রাম জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মিথুন মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আহমেদ বাবুকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে, সংগঠনের চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে এক সভা আগামী ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকেল ৫টায়, নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় ‘চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন’ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি। সভায় সংগঠন সংশ্লিষ্টদের এবং সংগঠনের সাথে সংযুক্ত হতে আগ্রাহী মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও কার্যকারী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

ইমা

 

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...