রবিবার, ২১ জুন ২০২৬

লামা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক, কর্মচারী, সমাজকর্মী ও জনপ্রতিনিধি যারা

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ -এ বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আশীষ কুমার দত্ত। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। তিনি বর্তমানে উপজেলা সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষককে শ্রেষ্ঠ নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত মঙ্গলবার জারিকৃত প্রজ্ঞাপনে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর ২১ ক্যাটাগরীতে ১২টি ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালেদা বেগম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রোয়াজাপাড়া মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাসনাত ইমরুল কায়সার শাকিল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা লাইনঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইলী বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি রাংগাঝিরি মোঃ ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইউনুছ চৌধুরী, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক আন্ধারী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শহীদুল্লাহ ও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন লামা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী রতন বড়ুয়া। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, শ্রেষ্ঠ নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, শ্রেষ্ঠ ঝরে পড়ার হার উল্লেখযোগ্য ভাবে কমাতে সক্ষম এই ধরনের বিদ্যালয় ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস লামা। উল্লেখ্য, জাতীয় শিক্ষা পদক ২০১৯ সালে প্রধান শিক্ষক আশিষ কুমার দত্তের নেতৃত্ব মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বান্দরবান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছিল। শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে ওই তালিকা চুড়ান্ত করা হয়েছে বলে জানান নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
এ বিষয়ে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী বলেন, উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠদের অভিনন্দনও জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...