শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

এএফসি অনূর্ধ্ব -২০ বাছাইপর্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারন হবে শেষ ম্যাচে

কাতারের কাছে ০-৩ গোলে হারলো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

বাহরাইনে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব -২০ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা।গতরাত পর্যন্ত সকল দলের তৃতীয় ম্যাচ শেষ হয়েছে।আর একটি করে ম্যাচ বাকি সবার।ইতিমধ্যে কয়েকটি দলের জন্য পরবর্তী রাউন্ড নিশ্চিত হলেও শেষ খেলায় ভাগ্য নির্ধারিত হবে বেশ কিছু দলের।সেই তালিকায় আমাদের বাংলাদেশের ছেলেরাও আছে।না,আপনি ভুল শুনছেন না।বাংলাদেশ তাঁদের শেষ ম্যাচ জিতলে ভালো সম্ভাবনা আছে পরবর্তী রাউন্ডে যাবার

।বাইলজ অনুযায়ী প্রত্যেক গ্রুপের সেরা দলের সঙ্গে সেরা পাঁচ রানার আপ দল পাবে চুড়ান্ত পর্বের টিকিট।গ্রুপের পাঁচ দল হলো, কাতার,বাহরাইন, বাংলাদেশ, নেপাল ও ভূটান।

অনেক বোদ্ধাই এই গ্রুপ থেকে কাতার ও বাহরাইনের পরবর্তী রাউন্ড নিশ্চিত ভেবেছিলেন।শক্তিতে তাঁরা আমাদের চেয়ে এগিয়ে তা স্পষ্ট। কিন্তু আমাদের তরুনরা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে তাক লাগিয়ে দেয়।পরের ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারিয়ে মূল্যবান তিনটি পয়েন্ট ঝুলিতে পুরে নেয়।তৃতীয় ম্যাচে গতকাল শক্তিশালী কাতারের মুখোমুখি হয়ে ০-৩ গোলে পরাজিত হয়।বাহরাইন ২-১ গোলে ভূটানকে হারায়।এখন সমীকরণ এমন,শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।বাহরাইন খেলবে কাতারের বিপক্ষে। বাংলাদেশ ও বাহরাইন দুই দলেরই পয়েন্ট, গোলগড় সমান।যদি বাংলাদেশের ছেলেরা নেপালকে হারায়,আর বাহরাইন অলৌকিক ভাবে কাতারকে হারায় তখন গোলগড় নির্ধারন করবে গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে কারা যাবে পরবর্তী রাউন্ডে।কেননা সেরা পাঁচ রানার আপের একটি দল এই গ্রুপের হবে তা নিশ্চিত।
বাহরাইনে অবস্থান করে প্রতিটি ম্যাচ দেখা প্রবাসী অনুজ মেহেদী জানান,সব খেলায় বাংলাদেশ গ্যালারী থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আবহ পেয়ে থাকে।বিপুল সংখ্যক বাংলাদেশী দলকে সমর্থন দিতে আসেন।মেহেদী আশাবাদী,নেপালের সাথে জিতে বাংলাদেশই পরের রাউন্ডে যাবে ইনশাআল্লাহ।যাইহোক সেটা জানতে আগামীকাল মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।এবার দেখে নিন গতকাল অনুষ্ঠিত হওয়া অন্যান্য
ম্যাচের ফলাফলঃ-

ফিলিপাইন ২— থাইল্যান্ড ৩
মায়ানমার ০—- সৌদি আরব ৫
সিরিয়া৷ ১—– জর্দান ২
বাহরাইন ২—– ভূটান ১
চীন ১—- উজবেকিস্তান ২
কাতার ৩—- বাংলাদেশ ০
তাজিকিস্তান ৪—– লেবানন ০
কিরগিজস্থান ২—- ইউএই ০
মরক্কো ৪—– ইরান ৩
আফগানিস্তান ১—– ওমান ০
ইন্দোনেশিয়া ৫—— হংকং ১

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...