সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান সেটিই বেরিয়ে এসেছে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেবদের হৃদয়ে যে পাকিস্তান সেটিই বেরিয়ে এসেছে
তিনি বলেন,‘ প্রকৃতপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তার নেত্রী খালেদা জিয়া ও তাদের দল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে তারা পাকিস্তানকেই লালন করে সেটির নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে তাদের মুখে ‘’পাকিস্তানই ভালো’ বক্তব্যে।’
আজ সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকরা মির্জা ফখরুলের বৃহস্পতিবারের বক্তব্য‘’পাকিস্তানই ভাল ছিল’ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন। ড. হাছান বলেন, ‘আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম, মির্জা ফখরুল সাহেব, তাদের নেত্রী বেগম জিয়া এবং তার দল হৃদয়ে পাকিস্তানকেই যে লালন করে, এই বক্তব্যই তা প্রমাণ করেছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যেখানে আমরা অর্থনৈতিক, সামাজিক, মানব উন্নয়ন, স্বাস্থ্যসহ সমস্ত সুচকে পাকিস্তানকে ২০১৫ সালে অতিক্রম করেছি, মাথাপিছু আয়ে পাকিস্তানকে তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছি, সেই কারণে আজ পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।’
হাছান বলেন, ‘পাকিস্তানের সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীসহ রাজনীতিবিদরাও তা স্বীকার করে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। আর মির্জা ফখরুল সাহেব বৃহস্পতিবার ঠাকুরগাঁও গিয়ে বললেন ‘পাকিস্তানই ভালো ছিল’! এতে তাদের অন্তরে যে পাকিস্তান সেটাই নগ্নভাবে প্রকাশ পেল।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে...

সর্বশেষ

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম...

চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা...

আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর...

জাপানের জেরা’র কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা

জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট  লিমিটেডের (জেরাজিএম) কাছ...