সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিটি পূজা মন্ডপে আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়িত্বে থাকবে : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রাম মহানগর এলাকার প্রায় ২৮২টি পূজা মন্ডপে এবার মহানগর আওয়ামী লীগ আওতাধীন সকল ওয়ার্ড, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শুক্রবার ১৬ সেপ্টেম্বর দুপুরে নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা যাতে কোন ধরনের নৈরাজ্য বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও মন্ডপে দায়িত্ব পালনকারী সনাতনীদের সাথে স্ব স্ব ওয়ার্ড থানা এমনকি ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা সহায়ক দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেয়া হয়েছে। এই নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক আহবান করা হয়েছে। দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ব্যবহারের ষড়যন্ত্রে চিহ্নিত একটি মহল এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য সাম্প্রদায়িক নৈরাজ্য সৃষ্টি করে সহজ সরল মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বিভ্রান্তি সৃষ্টি করা। এদের সংখ্যা অতি নগন্য। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করতে হলে রাষ্ট্র, সমাজ ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.চন্দ্রনাথ পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, সাধন ধর, এডভোকেট চন্দন তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অধ্যাপক অর্পণ ব্যানার্জি,সুমন দেবনাথসহ মহানগর আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...