সোমবার, ২৯ জুন ২০২৬

মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত গাড়িকে আরেক গাড়ির ধাক্কা

নিহত ৪, আহত ৪ জন চমেকে

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি ট্রাক রাস্তায় উঠার মুহুর্তে চট্টগ্রামগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনা নিয়ে দুই গাড়ির চালক হেলপাররা রাস্তায় গাড়ি থামিয়ে বাকবিতন্ডা করছিল। ঘটনা দেখে আশেপাশের লোকজন জড়ো হয়। পরবর্তীতে মিমাংসা করার জন্য হাইওয়ে পুলিশও হাজির হয় সেখানে। কিন্তু বিধি বাম। এক সংঘর্ষের উপর ঘটে যায় গুরুতর  আরেক সংঘর্ষ। আচমকা একটি দ্রুতগামী একটি মিনি ট্রাক উঠে যায় ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনের উপর।

বুধবার রাত ১১টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জে সংঘটিত এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই অটোরিকশা চালকসহ চারজন এবং আহত হন হাইওয়ে পুলিশের এক পুলিশসহ চারজন।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম। এর মধ্যে সিএনজিচালক সুমন এবং ফরিদ আপন দুই ভাই।

এ ঘটনায় আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- পুলিশের এএসআই মোস্তফা, রাকিবুল, আব্দুল আউয়াল ও একজন প্রতিবন্ধী।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রাত সোয়া ১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...