সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে চালু হল ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি মাসের প্রথম ১৪ দিনে (বুধবার পর্যন্ত) চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এরই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কন্ট্রোল রুম চালুর তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে পুরোদমে কন্ট্রোল রুমের কার্যক্রম চলছে। সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ ইনতেজার ফেরদৌসসহ তিনজন এ কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন। ০২৩৩৩৩৫৪৮৪৩- নম্বরে ফোন করে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।

এর আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়টি চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালককেও অবহিত করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। এছাড়া প্রকোপ বেশি থাকায় সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেয়া হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫০ জন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...