সোমবার, ২৯ জুন ২০২৬

বারবকুণ্ড থেকে ১০ মামলার আসামি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ অস্ত্র, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বারবকুণ্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম কবির আহমেদ (৩৬)।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কয়েকদিন ধরে র‌্যাব-৭ চট্টগ্রামে অভিযোগ আসে যে, সীতাকুণ্ডের ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় মো. কবির আহমেদ নামের এক ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্ম করছে। এমন অভিযোগের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মো. কবির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির বিভিন্ন অপকর্মের কথা অকপটে স্বীকার করেছে। সে অবৈধ অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে কবির আহমেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তারের আগে সে বাড়বকুণ্ড এলাকাটি ত্রাসে পরিণত করেছিলো।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...