সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

 বজ্রপাতে মেঘনায় তিন জেলে নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনা নদীতে জাল টানার সময় বজ্রপাতে নদীতে পড়ে তিন জেলে নিখোঁজ এবং দুই জেলে আহত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর)দুপুর পর্যন্ত তাদের কোন সন্ধান পাননি পরিবারের সদস্যরা। তবে আহত দুইজন বর্তমানে সুস্থ রয়েছেন।

নিখোঁজরা হচ্ছেন, হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার, একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার।আহতরা হচ্ছেন, রবিউল সরদার ও ওসমান বেপারী।

নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার বলেন, সকাল সাড়ে ৮টায় মেঘনা থেকে এক জেলে মোবাইল করে জানায় বিজলি পড়ে আমার ভাই মোক্তারসহ তিন জেলে নিখোঁজ। এরপর মোক্তারের মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। অপর নিখোঁজ জেলেদের মোবাইলে কল দেয়া হলে তাও বন্ধ পাই। এরপর একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতের বিষয়টি জানতে পারি। তবে এখন পর্যন্ত ওই তিনজনের সন্ধান মেলেনি। থানা থেকেও আমাকে ফোন দেয়া হয়েছে।

আলতাফ আরও বলেন, আহত রবিউল সরদার তার ভাতিজা। সেও একই কথা জানিয়েছেন। তবে রবিউল ও তার সাথে আহত ওসমান সুস্থ হয়েছেন। তারা জানিয়েছেন বিজলি পড়ার সাথে সাথে ওই তিনজন নদীতে পড়ে যায়। তারা নৌকায় অসুস্থ হয়ে পড়ে। এরপর অন্য জেলে নৌকা এসে সন্ধান চালায়।হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম রওয়ানা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...