চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকতার পথিকৃৎ, রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ খালেদ এর শততম জন্মবার্ষকী উপলক্ষে আগামীকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘স্বাধীনতার ৫০ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ – শীর্ষক স্মারক বক্তৃতা করবেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ অনুরোধ জানিয়েছেন।

