শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম প্রেস ক্লাবের মাসব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ক্লাবের সদস্যদেও পাশাপাশি তাদের পরিবারবর্গও অংশগ্রহণ করছেন।

বুধবার ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। কোনো অশুভ শক্তি যাতে এই উন্নয়ন কর্মকান্ডে বাধা হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের আগামীদিনের বার্ষিক ক্রীড়ায় ধারাবাহিকভাবে সহযোগিতাসহ আগামী ডিসেম্বরে ফ্যামিলিনাইটে সঙ্গে থাকার ঘোষণা দেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম-সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম এবং ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ,গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) নিজাম উদ্দিন মাহমুদ, ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...