টিকার সংকটের কারণে গণটিকার কার্যক্রম আপাতত আর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া টিকা প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধন নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।
তিনি বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।

