শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

এবার বাংলাদেশে নেই মাহমুদ উল্লাহ রিয়াদ

- Advertisement -
Single page 1st Paragraph

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ ক্রিকেট দলে এবার নেই মাহমুদ উল্লাহ রিয়াদ।

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হয়েছে। সেখানে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক, পারভেজ হোসেন ইমন। শেখ মেহেদী, মুশফিকও নেই দলে। মুশফিক তো এশিয়া কাপ থেকে ফিরেই অবসরের ঘোষণা দিয়েছেন। মাহমুদউল্লাহর অবসর নিয়েও আলোচনা ছিল। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ অবসর না নিলেও টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এই দলটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজও খেলবে। বিশ্বকাপের দলটিই মূলত ত্রিদেশীয় সিরিজের দল।
তবে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে মূল দলের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা সৌম্য সরকার আছেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মেহেদী হাসান।
এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান ও লিটন দাস

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া বাংলাদেশের আরেক প্রতিপক্ষ পাকিস্তান। মূলত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজটি কাজে লাগবে। এরপর সেখান থেকে বাংলাদেশ দল সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

২৪ অক্টোবর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু হবে প্রথম পর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। ‘এ’ গ্রæপের রানার্সআপ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রæপের চ্যাম্পিয়নের বিপক্ষে। ২ নভেম্বর অ্যাডিলেডে ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হাসান শান্ত ও নাসুম আহমেদ।স্ট্যান্ড বাই: সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, শেখ মেহেদী হাসান।

ইউডি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...