শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বার - ইউএসটিসি’র  একাডেমিয়া-ইন্ডাষ্ট্রি ইন্টারেকশন মিটিং

সফল উদ্যোক্তা হতে হলে দরকার দায়িত্ববোধ,নৈতিকতা ও কঠোর পরিশ্রম

- Advertisement -
Single page 1st Paragraph

 

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি)’র ইংরেজী বিভাগের যৌথ উদ্যোগে ‘একাডেমিয়া-ইন্ডাষ্ট্রি ইন্টারেকশন মিটিং’  ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।

বুধবার(১৪ সেপ্টেম্বর)  চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইউএসটিসি’র ইংরেজী বিভাগের উপদেষ্টা ড. গুরুপদ চক্রবর্তী, বিভাগীয় চেয়ারম্যান শাহীনুল ইসলাম বক্তব্য রাখেন। চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় ইউএসটিসি’র ইংরেজী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভিশন এবং স্বনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছেন। বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যে লক্ষ্য থাকার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়নি। তিনি আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যৎ নেতৃত্ব দিবে। তাই চাকরি পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। চেম্বার সভাপতি বলেন-উদ্যোক্তা হওয়া অনেক কঠিন এ জন্য প্রয়োজন দায়িত্ববোধ, নৈতিকতা ও কঠোর পরিশ্রম। লক্ষ্য স্থির থাকলে এসবগুণের যেকেউ হতে পারে উদ্যোক্তা।

ইউএসটিসি’র ইংরেজী বিভাগের উপদেষ্টা ড. গুরুপদ চক্রবর্তী বলেন,বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র এই চট্টগ্রাম। দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ ধরণের মতবিনিময় শিক্ষার্থীদের নতুন করে চিন্তা করতে সাহায্য করবে। একাডেমির শিক্ষার পাশাপাশি এ ধরণের অভিজ্ঞতা তাদের বাস্তব জীবনকে আরো এগিয়ে নেবে।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...