শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

 নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা বলেছেন, সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশ্বকে নিরাপদ সড়কের বার্তা দিতে পারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।
মঙ্গলবার( ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি নিরাপদ সড়ক উপহার দেয়ার আন্দোলনে ভূমিকা রাখতে নিসচা সদস্যদের দিকনির্দেশনা দেন।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো: জসিম উদ্দীন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বজুড়ে সড়ককে নিরাপদ করতে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে বিশেষ অতিথি ছিলেন জিএইচএআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএইচএআই এর এসোসিয়েট ডাইরেক্টর মিনা এল তুর্কি, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’ এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি ইমাম খাইর, নুরুল আমিন, ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম টিপু, নিসচা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলী, দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিন লিটন প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...