বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষা কাল শুরু

চট্টগ্রামে এবার অংশ নিচ্ছে দেড় লাখ পরীক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে কাল (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৪৯ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। গত ১৯ জুন থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে সেসব এলাকার পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ড সূত্র জানিয়েছে, এবার ২১৩টি কেন্দ্রে এক হাজার ১৯২টি বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। চলতি বছরের এক লাখ ৪৯ হাজার ৫৪০ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬৮ হাজার ১২৮ জন। ছাত্রীর সংখ্যা ৮১ হাজার ৪১২ জন। বোর্ডের অধীনে পাঁচটি বিদ্যালয়ে কোনো পরীক্ষার্থী নেই বলেও সূত্র জানিয়েছে।

জানা যায়, এবার বিজ্ঞান বিভাগ থেকে মোট ৩০ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন। এর মধ্যে ১৫ হাজার ৬৫ জন ছাত্র এবং ১৫ হাজার ২৯৪ জন ছাত্রী। মানবিক বিভাগে মোট ৫৯ হাজার ৫০ ছাত্রীর মধ্যে ছাত্রীই রয়েছেন ৩৮ হাজার ৯৬৩ জন। ছাত্র রয়েছেন ২০ হাজার ৮৭ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৬০ হাজার ১৩১ জন। যার মধ্যে ৩২ হাজার ৯৭৬ জন ছাত্র এবং ২৭ হাজার ১৫৫ জন ছাত্রী।

এবার নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৩৬ হাজার ৮২৯ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৬২৩ জন। ৮৮ জন শিক্ষার্থী রয়েছেন যারা এবার মান-উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন। সব মিলিয়ে সকল বিষয়ে পরীক্ষা দিবে মোট এক লাখ ৩৯ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ৬৮৯ জন আংশিক বিষয়ে পরীক্ষা দেবেন। একই সাথে শুরু হচ্ছে দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষাও।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরীক্ষার সময় কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে বলে উল্লেখ করে বোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। ২ ঘণ্টার মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত বা সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট। ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

খোলা হয়েছে কন্ট্রোল রুম 

পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য দ্রুত বোর্ড কর্তৃপক্ষকে প্রেরণের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে গঠন করা হয়েছে কন্ট্রোল রুম। কোন ধরনের গুজব ও অপপ্রচার যেন বিভ্রান্ত  সৃষ্টি  করে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য এই কন্ট্রোল রুম কাজ করবে। যে নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে- ০১৭১৮৩৪৬৪৭৩, ০১৮১৯৬১৮৯৫১, ০১৮১৯১৭৩৪৯৪, ০২৩৩৩৩৩৬৭৬৪।

প্রশ্নফাঁস ঠেকাতে নিরাপত্তা জোরদার

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পাঠাতে এ বছর দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভরে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে কেন্দ্রে।

অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এসব প্যাকেটের ওপর আরেকটি নিরাপত্তা প্যাকেট ‘নিরাপত্তা ট্যাগ’ দিয়ে মোড়ানো থাকবে। এতে কেন্দ্রে পাঠানোর সময় প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করবে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত ৮টি স্পেশাল ভিজিল্যান্স টিম। এছাড়াও গঠন করা হয়েছে ৬০ টি সাধারণ ভিজিল্যান্স টিম।

চলতি বছরে নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশ নেবেন। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...