সোমবার, ২৯ জুন ২০২৬

বোয়ালখালীতে অস্ত্র ঠেকিয়ে গরু লুট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি খামার থেকে ৬টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় পৌরসভার পশ্চিম কধুরখীল ১ নং ওয়ার্ডের নাজিরখালী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারিরা জানায়, গতকাল সোমবার রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একটি দল সংঘবদ্ধভাবে খামারে ঢুকে অস্ত্রের মুখে মো. আলাউদ্দিন ও সোহেলকে জিম্মি করে ফেলেন।

তারা মো. আলাউদ্দিনের খামার থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও মো. সোহেলের খামার থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের ৫টি দুধের গাভী মিনি ট্রাকে তুলে নিয়ে গেছে। ট্রাকে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের তিন আরোহীর গতিরোধ করেন দুর্বৃত্তরা। এসময় তাদের মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে।
স্থানীয় পৌর কাউন্সিল মো. তারেকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খামার থেকে গরু, পথচারীদের কাছ থেকে মোবাইল ও টাকা কেড়ে নেয়ার বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আসামি আটকের চেষ্টা চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...