সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুর অবস্থা আশঙ্কাজনক

চমেকে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে আশঙ্কাজনক হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত আগষ্ট ও জুলাইয়ের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী পাওয়া গেছে ১১৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত আগস্ট মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭৬ জন এবং জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৫০ জন।

এমতাবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্ণার খুলতে হয়েছে কর্তৃপক্ষকে।

এই ব্যাপারে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত¡বিদ ইনতেজার ফেরদৌস বলেন, বিগত সময়ের তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার বেড়ে গেছে। চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৪ জনে পৌঁছেছে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি। আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে মশা নিধনের বিষয়ে তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। গত সোমবার ২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর ছিল।

এদিকে, আশঙ্কাজনক হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন চাপে পড়েছে চট্টগ্রামের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য আলাদা একটি কর্নার করা হয়েছে। ২৬ জন রোগী বর্তমানে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছুই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। প্রয়োজন হলে ডেঙ্গু কর্নার আরো বাড়ানো হবে। তবে চমেকে ডেঙ্গুতে কোন মৃত্যুর খবর নেই।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...