শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিমানের সিটের নিচে মিলল প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটের দুটি সিটের নিচের পাইপের ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-এর ‘অরুণ আলো’ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রোববার ভোর ৬টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে স্বর্ণের চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল।

তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। শাহজালালে বিমানটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে বিমানবন্দরের হ্যাঙ্গার গেইটে বিমানটি নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টার বেশি সময় তল্লাশি চালানো হয়।

দীর্ঘ এ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম।

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...