বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রিজেন্ট টেক্সটাইলে তালা, বিভিন্ন দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীতে রিজেন্ট টেক্সটাইল কারখানার প্রধান ফটকে তালা লাগিয়ে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে কারখানার শ্রমিকরা। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প ও বোয়ালখালী থানা পুলিশের একাধিক টিম অবস্থান নেন। শনিবার (২১ আগস্ট) সকাল থেকে বিভিন্ন দাবি জানিয়ে প্রায় দেড় হাজার শ্রমিক এ কর্মবিরতি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, কারখানায় শ্রম আইন অনুসরণ করা হয় না। সরকার নির্ধারিত নূন্যতম মজুরি ৮হাজার ৩শত টাকা হলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে ৬হাজার টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির নিয়ম থাকলেও তা মানাও হচ্ছে না। এছাড়া ওভার টাইম ও মাসিক বেতন পরিশোধ করা হয় মাসের ২০ তারিখ। এসব অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়।
শ্রমিকরা আরও জানান, সকালে কাজে যোগ না দিয়ে এ কর্মবিরতি পালন করছেন তারা। তবে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। দিনভর কর্মবিরতি পালন করলেও কারাখানা কর্তৃপক্ষ কোনো প্রকার আশ্বাস দেয়নি বলে জানান শ্রমিকরা।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি দাওয়া সম্পর্কে কথা বলেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।
তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অবস্থান নেওয়ার খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...