শনিবার, ৭ নভেম্বর ২০২৬

১৩৩ পিস কাঠ জব্দ

রাউজানে সর্ত্তা খালে কাঠ পাচারকারীকে অর্থদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানের সর্ত্তার খাল দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচারকালে ১৩৩ টুকরো সেগুন ও গামারী গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। সেই সাথে কাঠ পাচারের দায়ে এক পাচারকারীকে ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কাঠ পাচারকারী পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বাসিন্দা মো. তৌহিদ।

১১ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে পাঁচটার দিকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুন হাট এলাকায় সর্ত্তা খালে অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার জানান, সর্ত্তা খাল যোগে অবৈধ উপায়ে কাঠ পাচারের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১৩৩ পিস সেগুন ও গামারি কাঠের গুড়ি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ বন কর্মকর্তার হেফাজতে দেয়া হয়। সেই সাথে কাঠ পাচারের দায়ে বন আইনে পাচারকারীর কাছ হতে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, বন ও পরিবেশ সংরক্ষণে এই অভিযান অব্যহত থাকবে।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...