চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্যভর্তি একটি কনটেইনারে দুইটি মনোকুলারসহ (এক চোখে দেখার দূরবীণ) তিনটি বন্দুক পাওয়া গেছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের গুপ্তখালের সাউথ কনটেইনার অকশন ইয়ার্ডে কন্টেইনারে রক্ষিত পণ্যের ইনভেনটরি (বর্ণনামূলক তালিকা) করার সময় দূরবীণসহ বন্দুক তিনটি পাওয়া যায়।
বন্দর কর্মকর্তাদের প্রাথমিক ধারণা , এগুলো পাখি শিকারের বন্দুক। যার পরিচিত নাম এয়ারগান। কোনো শৌখিন প্রবাসী কিংবা বিদেশি নাগরিক এসব বন্দুক ব্যাগেজের আওতায় বন্দরে এনেছিলেন। খালাসে জটিলতা বা অন্য কোনো কারণে সেগুলো দীর্ঘদিন বন্দরে পড়ে ছিল। দীর্ঘদিন পড়ে থাকার কারণে বন্দুকগুলোর গায়ে মরিচা ধরে গেছে। তবে তা মেরামত করলে সচলযোগ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমসের একজন কর্মকর্তা জানান, নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনার ইনভেনটরির সময় তিনটি বন্দুক পাওয়া গেছে। এগুলো কার নামে এসেছে, কে পাঠিয়েছেন বা কবে এসেছে বন্দরে এসব অনুসন্ধান করা হচ্ছে। আমদানি, রফতানি, নিলামের সব কনটেইনার বন্দরের নিরাপত্তা বিভাগের হেফাজতে থাকলেও ইনভেনটরিতে পাওয়া অস্ত্রগুলো পুলিশ হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ইউডি

