মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জরুরি অবতরণ

অল্পের জন্য রক্ষা পেল ইমরান খানকে বহনকারী বিমান 

- Advertisement -
Single page 1st Paragraph

অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । সেদেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুত জরুরি অবতরণ করে বিমানটি। তবে ইমরান কিংবা বিমানে থাকা কোনও যাত্রীরই কোনও ক্ষতি হয়নি।

পাক সংবাদমাধ্যমের দাবি, শনিবার গুজরানওয়ালায় যাওয়ার জন্য একটি বিশেষ বিমানে উঠেছিলেন ইমরান। কিন্তু বিমান যখন মাঝ আকাশে, আচমকাই দেখা যায় বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের দেখা পেতেই সেটিকে ফিরিয়ে আনা হয় ইসলামাবাদে। নিরাপদে অবতরণও করে সেটি।

কিন্তু এক পিটিআই নেতা টুইটারে জানিয়েছেন, বিমানে যান্ত্রিক ত্রুটির যে কারণের কথা বলা হচ্ছে. তা সঠিক নয়। তাঁর দাবি, খারাপ আবহাওয়ার কারণেই উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে সড়কপথে ইমরান গুজরানওয়ালায় গিয়েছেন বলে জানিয়েছেন ওই নেতা।

কয়েক দিন আগেই ইমরানের কনভয়ের একটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তবে কারও কোনও ক্ষতি হয়নি। এর আগে গত জুনে ইমরানকে হত্যার চক্রান্ত হচ্ছে বলে শোনা গিয়েছিল। পিটিআই নেতা ফায়াজ চৌহান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য আছে তাঁর কাছে। এরই মধ্যে ইমরানকে হত্যার উদ্দেশ্যে ‘কোচি’ নামে আফগানিস্তানের এক আততায়ীকে ভাড়া করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই দাবিতে কার্যত সিলমোহর দেয় খাইবার পাখতুনখাওয়ার সন্ত্রাস দমন বিভাগ। তারা জানায়, প্রাক্তন পাক অধিনায়কের জীবননাশের জন্য আফগানিস্তানের এক ভাড়াটে খুনির সাহায্য নেওয়া হচ্ছে এই খবর তারাও জানতে পেরেছেন।

তারও আগে এক রাজনৈতিক সমাবেশে ইমরান নিজেই তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এবিষয়ে তাঁর কাছে কিছু ভিডিও ফুটেজ আছে বলেও দাবি করেছিলেন। যদিও সেই প্রমাণ প্রকাশ্যে আনেননি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এবার চাঞ্চল্য ছড়াল ইমরানের বিমানের জরুরি অবতরণকে ঘিরে।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...