সোমবার, ২৯ জুন ২০২৬

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে বাজুসের মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাজুস চট্টগ্রাম জেলা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যানার নিয়ে যোগ দেন বাজুসের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) চট্টগ্রাম জেলার শাখার সদস্য বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বিমান ধর বাকলিয়ার কেবি আমান আলী সড়কের রাহাত্তারপুল নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের মালিক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে পটিয়ার উপজেলার গৈড়লায় রাত ১১টার দিকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিক পাড়ার দুলাল ধরের ছেলে।

এ ঘটনায় পটিয়া থানায় বিমান ধরের ভাই ধীমান ধর বাদি হয়ে গত বুধবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন।

বক্তারা আরও বলেন, বিমান ধরের মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। ক্রমান্বয়ে বিচারহীনতার সংস্কৃতি শুধু জুয়েলারি ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন? স্বর্ণ ব্যবসায়ীদের হত্যাকাণ্ড, দোকান ডাকাতি, ছিনতাই ইত্যাদি কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। বিমান ধরের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এসময় বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক প্রণব সাহা, বিশ্বজিৎ সরকার, হাজি নুরুল হক, গৈড়লা হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সুজিত কর্মকার প্রমুখ।

উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ সভাপতি সিদুল কান্তি ধর, দীলিপ কুমার ধর, লিটন কুমার ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, যুগ্ম সম্পাদক প্রদীপ গুহ, কাজল বণিক, অমিত ধর, খোকন ধর, সুকুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ কুমার ধর, কার্যকরী সদস্য শম্ভু ধর, তপন ধর, রাজীব ধর তমাল প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...