বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

১২ জন ইলিশ লুটেরা আটক

কম পরিশ্রমে বেশি ইলিশ পেতে জেলেরা লুট করত অন্যের ইলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

ইলিশের ভরা মৌসুম এখন। আবার এমন ভরা মৌসুমেও বাজারে ইলিশের অগ্নিমূল্য। এমন অগ্নিমূল্যের কারণে ইলিশের কদর বেড়ে গেছে। ইলিশ ধরতে সাগরে বোট নিয়ে শত শত জেলেরা কাটাচ্ছে বিনিদ্র রজনী। আবার কম পরিশ্রমে বেশি ইলিশ পেতে একশ্রেণির লুটেরা জেলে বেছে নিয়েছে ইলিশ ডাকাতির মত কাজ। অস্ত্রের মুখে অন্যের বোট জিম্মি করে ইলিশ লুট করে নিয়ে নেয় এরা।
১০ সেপ্টেম্বর শনিবার বঙ্গোপসাগরে ১৬টি নৌকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার ঘটনায় ১২ জনকে আটকের দাবি করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গত দুইদিন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে আটককৃতদের হেফাজতে থাকা ১টি বোট, ৩ হাজার পিস ইলিশ মাছ, মাছ ধরার বড় জাল, ৩টি ওয়ান শুটারগান, ১টি চাইনিজ কুড়াল, ১৬টি দা ও ছুরি, ১টি বাইনোকুলার, ৪টি টর্চ লাইট, ২টি চার্জ লাইট, ২টি হ্যান্ড মাইক, ৭০ টি মোবাইল ও নগদ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব কর্মকর্তাদেরকে আটককৃতরা জানান, বোট নিয়ে সাগরে গিয়ে অল্প পরিমান মাছ পায় তারা। বোটের মালিক আনছার মেম্বার বোটের সদস্যদের কোন টাকা-পয়সা না দিয়ে তাদের আদেশ দেয় যে, মাছ ধরতে না পারলে ডাকাতি করে মাছ নিয়ে আসতে হবে। আনছার মেম্বার ও তার দলের মূল্য উদ্দেশ্য ছিল অল্প পরিশ্রমে অধিক মুনাফা লাভ করা। এজন্যই আনছার মেম্বার নিজের ছেলেকে ডাকাত সর্দার বানিয়ে বোট ডাকাতি করার জন্য সাগরে পাঠায়। ডাকাতরা পূর্বে ৯টি এবং বর্তমানে ৭টি সহ মোট ১৬টি বোট ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

আটককৃতরা হলেন- আনোয়ার, লিয়াকত, মনির, আবুল খায়ের, নবীর হোসেন, নেজাম উদ্দিন, হুমায়ুন, সাহেদ, সাদ্দাম, আতিক, এমরান, আমানউল্লাহ।

র‌্যাব-৭ কর্মকর্তা নুরুল আবছার জানান, ২৭ আগস্ট বঙ্গোপসাগরের চট্টগ্রাম এলাকায় ৯টি মাছ ধরার বোটে ডাকাতি সংঘটিত হয়। তদন্তে র‌্যাব জানতে পারে, ডাকাত দল ১টি বোট নিয়ে সাগরের বিভিন্ন বোটে ডাকাতি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৭ এর সমন্বয়ে গঠিত একটি টিম গভীর সমুদ্রে ৮ সেপ্টেম্বর বেলা ২টা থেকে ১০ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে দস্যুতায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ১২জনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৭।

আসামি আনোয়ারের নামে ৩টিসহ অপর আসামিদের প্রতেত্যকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় জলদস্যুতা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং অপহরণসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আটককৃতদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...