সোমবার, ২৯ জুন ২০২৬

হাটহাজারীতে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা

বর্তমান সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ এই চেক বিতরণের আয়োজন করেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার রুদ্রপুর ধর্মরত্ন বিহারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সহ- সভাপতি শ্রীমৎ দীপানন্দ মহাথের। এতে আশীর্বাদক ছিলেন মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুপাল বংশ ভিক্ষু। এতে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া। ৪নং গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, প্যাগোডা ভিত্তিক নৈতিক শিক্ষা কার্যক্রমের সুপার ভাইজার গোলাম মোস্তফা, ফটিকছাড়ি বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক ধনঞ্জয় বড়ুয়া রুবেল ও স্হানীয় ইউ পি সদস্য আজিজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরত্ন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দিপুল বড়ুয়া। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন মদন মোহন বড়ুয়া। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সরকার। এই সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। তাই সরকার বৌদ্ধ ধর্মীয় মন্দির উন্নয়ন নিরলসভাবে কাজ করছে। জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কাছে দেশ জাতি নিরাপদ। তাই তিনি জাতি ভেদাভেদ ভুলে গিয়ে সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন কাজ করার আহ্বান জানিয়েছেন । আগামীতে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে অতিথিগন ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে অনুদানের চেক বিতরন করেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...