সোমবার, ২৯ জুন ২০২৬

সিএমপি’র ফেসবুক পেজ হয়ে উঠেছে অসহায়ের সহায়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ফেসবুক পেজটি এখন অসহায় মানুষের সহায় হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। এই ফেসবুক পেজটির কমেন্ট বক্সে সমাজের যে কোন শ্রেণী পেশার মানুষ সহায়তা লিখে পাঠালে সাথে সাথে সিএমপি পুলিশ কমিশনারের পক্ষ থেকে সাহায্য পৌঁছে যাচ্ছে আবেদনকারীর কাছে। এমনকি সিএমপি কমিশনার স্বশরীরে হাজির হয়ে আবেদনকারীকে পৌঁছে দিচ্ছেন সহায়তা।

তিন মেয়ের জন্য পড়ালেখার জন্য সাহায্যের আবেদন চেয়ে সিএমপি’র ফেসবুক পেজের কমেন্ট বক্সে আবেদন জানান এক মা। ওই কমেন্টে তিনি লিখেছিলেন, তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। সেই অসহায় মায়ের কমেন্টটি চোখে পড়ার সাথে সাথে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় পুলিশ কর্মকর্তাদেরকে ঐ পরিবারের খোঁজ নিতে নির্দেশ দেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) ঐ তিন মেয়ের হাতে এক বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এ কার্যক্রমে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, ডিসি (হেডকোয়ার্টারস) আব্দুল ওয়ারীশ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন প্রমুখ।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...