সোমবার, ২৯ জুন ২০২৬

নীতির প্রশ্নে এ কে খান কখনো আপোষ করেননি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শুক্রবার (৯ সেপ্টেম্বর )  বিকাল ৫টায় তোপখানা রোডস্থ সমিতি মিলনায়তনে ‘এ কে খান স্মারক-বক্তৃতা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্মারক-বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো।

অনুষ্ঠানে এ কে খান স্মারক-বক্তৃতা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খান অ্যান্ড কোং লিঃ এর পরিচালক জনাব এ কে শামসুদ্দিন খান। বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি জনাব আবু আলম চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম।

প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেন মরহুম এ কে খান শিক্ষা জীবন, কর্মজীবন ও ব্যবসা ও পারিবারিক জীবন সর্বক্ষেত্রে একজন সফল ব্যক্তি। তিনি সমাজের সকলের জন্য অনুকরণীয়। মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি সামাজিক কর্মকাণ্ডে একে খান পরিবারের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বেকারদের কর্মস্থানে একে খান পরিবারকে আরো অবদান রাখার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন একে খান শুধুমাত্র এদতঅঞ্চলে নয় সমগ্র ভারত বর্ষে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। নীতির প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন খান, নাছির উদ্দিন, মোঃ আবদুল মাবুদ, এম. ওয়াহিদ উল্লাহ। মোঃ মহিউল ইসলাম মহিম, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, মোহাম্মদ নাছের (নাছির), মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী ও মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী,  এড. আনিচ উল মাওয়া (আরজু),মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সৈয়দ আলম, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডা. রেহেনা আক্তার, নির্বাহী সদস্য এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল), শফিকুর রহমান শফিক, মোহাম্মদ আব্দুল হালিম, মোঃ গিয়াস উদ্দীন, আবরাজ নুরুল আলম প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...