চট্টগ্রাম নগরের কদমতলীতে ফুটপাত ও সড়ক দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে ২৫ হাজার জরিমানাও করা হয়েছে।
নগরের কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) নগরের কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চসিকের নির্বাহী ম্যজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

