শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

 রণবীর-আলিয়াকে মন্দিরে ঢুকতে বাধা

গোমাংস মন্তব্য নিয়ে ফের বয়কটের ডাক ব্রহ্মাস্ত্র’র বিরুদ্ধে

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের আলোচিত ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। তবে এরই মধ্যে ছবিটির বিরুদ্ধে ফের বয়কটের জোয়ার এসেছে সোশ্যাল মিডিয়ায়। ১১ বছর আগে গরুর মাংস খাওয়া নিয়ে রণবীরের করা একটি মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে নতুন এই বিতর্ক। এর জেরে মধ্যপ্রদেশের একটি মন্দিরে রণবীর ও গর্ভবতী আলিয়ার বিরুেদ্ধ বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী দল, মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, ছবি মুক্তির আগে আর্শিবাদ নিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্ব) মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শিব মন্দিরে পৌঁছান তারকা দম্পতি। তবে ১১ বছর আগে গরুর মাংস খাওয়া নিয়ে রণবীরের করা একটি মন্তব্যকে ঘিরে মন্দিরের সামনে বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী একটি দল। কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের। তাদের দাবি, ১১ বছর আগে গোমাংস নিয়ে রণবীর ‘অগ্রহণযোগ্য মন্তব্য’ করেছিলেন। তাই তাকে এবং তার স্ত্রী আলিয়াকে পবিত্র মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে না।

মূলত, ২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রোমোশনের সময় একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে আমি পরিচিত। মাটন, পায়া এবং গোমাংসও ভালবাসি। গোমাংসের বড় ভক্ত আমি। নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে পুরনো সাক্ষাৎকারটির এই ক্লিপটি হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে ফের ছবিটিকে বয়কটের দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়। আগেও ব্রহ্মাস্ত্র ছবিতে হিন্দুধর্মের অবমাননার অভিযোগে বয়কটের ডাক এসেছিল। সে যাত্রা বিতর্ক থামানো গেলেও মুক্তির প্রায় শেষ মুহূর্তে এসে ফের বিতর্কে পড়লো ছবিটি।

ইমা

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...