বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বর্তমানে শুধু আন্তঃউপজেলায় শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। আর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

বুধবার(৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রম সফল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে শুধু আন্তঃউপজেলায় শিক্ষকরা বদলি হতে পারবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে সারাদেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। তৃতীয় ধাপে কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষা চলছে। সেটি অক্টোবরের আগে শেষ হবে। অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে বিজয়ীদের ফলাফল প্রকাশ করে যোগদান দেওয়া হবে। অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সঠিক সংখ্যা নির্ণয়ে শিক্ষক বদলি কার্যক্রম আগে করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপমন্ত্রী মো. জাকির হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মহিবুর রহমান প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...