শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে আবারও স্ত্রীর মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইশরাত জাহান। বুধবার(৭সেপ্টেম্বর) ঢাকার একটি আদালতে পারিবারিক সহিংসতার অভিযোগে তিনি এ মামলা করেন।

শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। অভিযোগ আমলে নিয়ে ২৭ সেপ্টেম্বর আল-আমিনকে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে আল-আমিন ২ সন্তানের লেখাপড়ার খরচসহ স্ত্রীর ভরণপোষণ দিচ্ছেন না। ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা ইশরাতকে মোবাইল ফোনে কল করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না। তবে ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। কিন্তু এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মামলায় প্রতিমাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন ইশরাত।

এর আগে ১ সেপ্টেম্বর মিরপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেছিলেন ইশরাত জাহান। মঙ্গলবার সেই মামলায় আল-আমিন আত্মসমর্পণ করেন। পরে হাইকোর্ট তাকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...