বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়েট প্রশাসনের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বুধবার( ৭ই সেপ্টেম্বর)  বেলা ১২.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীতব্য অভিন্ন নীতিমালার বিষয়ে ফেডারেশনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে চুয়েট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় হয়।

চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক  মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিঞা, সহ-সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক  বি.এম. আশিকুর রহমান, যুুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  মো. ইমাম হোসেন ভূঁইয়া তুহিন, কার্যনির্বাহী সদস্য মো. তৌফিক এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি  মো. আলী হোসেন, সহ-সভাপতি মো. সুমন, নির্বাহী সদস্য  মো. আলমগীর প্রমুখ।

এ সময় চুয়েট স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে চুয়েটের সর্বস্তরের কর্মচারীদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হয়।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...