চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮), মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিউনিসিপ্যাল স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, মিউনিসিপ্যাল স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে ১০/১৪ জনের একটি দল ডাকাতির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া গ্রেপ্তার বাবুলের নামে ৯টি ডাকাতির মামলা এবং নয়ন হোসেন হৃদয়ের নামে তিনটি মামলা রয়েছে।

