সোমবার, ২৯ জুন ২০২৬

পটিয়ায় পাওয়া গেল স্বর্ণ ব্যবসায়ীর গলা কাটা লাশ

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।তার নাম বিমান ধর(৪৩) ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে।

পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই (সহকারী উপপরিদর্শক) মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, বিমান ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

তিমি আরো বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরে প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক বিমান ধর। প্রতিদিন দোকানের ব্যবসা শেষ করে রাতে পটিয়ার গ্রামের বাড়িতে ফিরতেন তিনি। মঙ্গলবার রাতেও বিমান ধর দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা করেন। পথে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলাকেটে হত্যা করে। পরে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানা-পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ধারালো দা উদ্ধার করেছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...