সোমবার, ২৯ জুন ২০২৬

ডিসেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে চান ভারতীয় ধনকুবের গৌতম আদানি

- Advertisement -
Single page 1st Paragraph

পূর্ব ভারতের একটি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। প্রতিবেশী দেশের জ্বালানি সংকটকে লাঘব করতে তিনি এ পরিকল্পনা করছেন।

সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকলে, জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশের রয়েছে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানীর ওপর ব্যাপক নির্ভরশীলতা। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...