সীতাকুণ্ডে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।উপজেলার ভাটিয়ারিতে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ সেপ্টম্বর) দুপুরে ১১টায় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকার বাবু কলোনীতে ছেলের হাতে খুন হয়েছে পিতা বেলাল হোসেন(৬০) নামে এক ব্যক্তি। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। জানা যায়, আসামী হেলালের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল।
সেই মেয়েকে বিয়ে করার জন্যে সে প্রতিদিন পিতার উপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু তার পিতা বেকার ছেলেকে বিয়ে করাতে রাজি হচ্ছিলনা। এতে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় দস্তাদস্তিতে নিহত বেলাল হোসেনের আরেক ছেলে রুবেল আহত হন। ঘটনার পর পরই সে পালিয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ইমা

