সোমবার, ২৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের ভারত যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্য হিসেবে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরকালে চেম্বার সভাপতি আগামী ৬ সেপ্টেম্বর দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফআইসিসিআই)’র মধ্যকার অনুষ্ঠেয় ‘নিউ হরিজনস ইন ইন্ডিয়া-বাংলাদেশ ইকোনমিক রিলেশনস’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন। এছাড়া আগামী ৭ সেপ্টেম্বর সকালে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি’র আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের আলোচনা এবং পরবর্তীতে এসোসিয়েটেড চেম্বার অব কমার্স এন্ড অব ইন্ডাষ্ট্রি ইন্ডিয়ার আয়োজনে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে অংশগ্রহণ করবেন। প্রতিনিধিদল আগামী ৮ সেপ্টেম্বর খাজা গরীবে নেওয়াজ এর জেয়ারত শেষে দেশে ফিরবেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...