সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

সোমবার(৫ সেপ্টেম্বর) ভোররাত দেড়টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের ঘাটচেক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত তৌহিদুল ইসলাম (১৮) রাঙ্গামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে। তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড খন্ডলিয়া পাড়ায় নানার বাড়িতে থাকতেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকি জানান, নিহত তৌহিদুল ইসলাম মাইক্রোবাসের হেলপার ছিলেন এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনায় মাইক্রোবাসের অপর ৪ যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আহতরা হলেন- দক্ষিণ রাজানগর ধামাইরহাট এলাকার আজিজুল হাকিম (১৯), মুরাদ বিন ইউছুপ (১৯), আশরাফুল করিম মিনহাজ (১৮) ও জকি (৮)।

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...