মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাবুলে রুশ দূতাবাসের সামনে বিস্ফোরণে ৮জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশ পথে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে এক আত্মঘাতী। এতে দূতাবাসের দুই কর্মীসহ আটজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। দূতাবাস কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ জানিয়েছে, সোমবার গেটের কাছে যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। জেলার পুলিশ প্রধান মাওলাভি সাবির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হামলাকারী তার লক্ষ্যে পৌঁছানোর আগেই সন্দেহ হয়। এসময় তাকে গুলি করে তালেবান নিরাপত্তা রক্ষীরা।

স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম কাবুলের দারুল আমার এলাকায় দূতাবাস ভবনের আশপাশে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বোমা বিস্ফোরণের সময় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাশিয়ান দূতাবাসের কোনও কর্মকর্তা নিহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি আফগান তালেবান সরকার।এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

গত বছর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও কাবুলে নিজেদের দূতাবাস চালু রেখেছে মস্কো। যদিও দেশটি তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তালেবান প্রতিনিধিদের সঙ্গে গ্যাস এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে রাশিয়া।

ইমা

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...