বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মায়ের দেয়া বাসায় তৈরী টিফিন খাবো, বাইরে খোলা ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করবো

কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা কর্মসূচি শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

আগামি প্রজন্মকে সুস্থ, সবল রাখতে ও মেধাবী হিসাবে গড়ে তুলতে নিরাপদ খাদ্যের বিকল্প নাই। কারণ ভেজাল ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহনের কারণে শিশুরা অমনোযোগী, বখাটে, স্থুল ও রোগাক্রান্ত হচ্ছে। আবার খোলা, ধুলা-বালি, দুষিত পানি ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী খাবার গ্রহনের কারনে ডায়রিয়া, পেটের পীড়া, জন্ডিস, হাপানী, ডায়বেটিস, ক্যান্সার, হ্দরোগসহ নানা প্রাণঘাতি রোগের আক্রমণ ক্রমাগত বাড়ছে। আর জাঙ্কফুডে প্রয়োজনীয় খাদ্য-পুষ্ঠি নাই, প্রচুর চর্বি, চিনি ও লবনের আধিক্য। সেকারনে আলুর চিপস, ক্যান্ডি, পিৎজা, বার্গার, চমুসা, সিঙ্গারা, ফুসকা, কোমল পানীয়তে প্রচুর পরিমানে পরিশোধিত কার্বোহাইড্রেড, চর্বি ও সোডিয়াম থাকায় অস্বাভাবিক স্থুলতা, বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ টাইপ২ ডায়বেটিস, ক্যান্সার, কার্ডিওভাসকুলার ডিজিস, লিভার রোগের সংক্রমন প্রচন্ড আকারে বাড়ছে। তাই এখনই সময় “জাঙ্কফুড়কে না বলুন আর মায়ের দেয়া বাসায় তৈরী খাবারকে হ্যাঁ বলুন”।

রবিবার(৪ সেপ্টেম্বর) নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে দুইদিন ব্যাপী “মায়ের দেয়া বাসায় তৈরী টিফিন খাবো, বাইরে খোলা ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করবো” শিরোনামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত আহবান জানান।

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এ প্রচারণা কর্মসুচিতে সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম। ক্যাব বিভাগীয় সংগঠক জহুরুল ইসলাম ও ক্যাব যুব গ্রুপের আইন সম্পাদক মিনা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, বিশিষ্ঠ শিক্ষাবিদ, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা ডঃ ইদ্রিস আলী, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু। আলোচনায় অংশনেন ক্যাব মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব কর্নেলহাট থানা সভাপতি ডাঃ মাসবাহ উদ্দীন তুহিন, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চাঁন্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ, ক্যাব মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব যুব গ্রুপের সাধারন সম্পাদক অংসাহ্লা মার্মা, যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নিলয় বর্মন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন, প্রচার সম্পাদক ইমদাদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক রাসেল উদ্দীন, দপ্তর সম্পাদক আবুল কালাম ও সদস্য নাঈম মুহাম্মদ নিশান প্রমুখ।
বক্তারা সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিরাপদ ও সুষম খাদ্যের বিকল্প নাই। শহরের অনেক ছাত্র-ছাত্রী জাঙ্কফুড গ্রহনে অভ্যস্ত হয়ে সুষম খাদ্য গ্রহনে অনাগ্রহী হয়ে স্থুলতা, অমনোযোগী শিক্ষার্থীতে পরিনত হচ্ছে। যার ফলে মেধাবীর সংখ্যা শহরে ক্রমাগত হ্রাস পচ্ছে। সেকারনে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য গ্রহন ও দেশীয় ফল, শাক সবজি গ্রহনে আগামী প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে সামাজিক আন্দোলনে পরিনত করার আহবান জানানো হয়।

প্রচারণা কর্মসুচিতে প্রামান্যচিত্র ও স্লাইড প্রদর্শনের মাধ্যমে নিরাপদ খাদ্য ও জাঙ্কফুড বিষয়ে তথ্য পরিবেশন করা হয়। এছাড়াও অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে মুক্ত আলোচনায় নানান প্রশ্নের জবাব দেয়া হয়।

ইমা

এই বিভাগের সব খবর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন । তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সর্বশেষ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...