শুক্রবার, ২৬ জুন ২০২৬

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেন মুশফিক

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।

মুশফিক লিখেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা।

এরপর তিনি লেখেন, টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।

মিস্টার ডিপেন্ডেবল আরো লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

টি-২০ ফরম্যাটে দীর্ঘদিন ধরেই অফ ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। বিশেষ করে শেষ দুই বছরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে যারপরনাই ব্যর্থ ছিলেন তিনি। এছাড়া উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়াও সমালোচনার শিকার হচ্ছিলেন।

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দুই ম্যাচ হেরে সবার আগে বিদায় নেয় বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। এছাড়া শেষ ম্যাচে শ্রীলংকার কুশল মেন্ডিসের ক্যাচ মিস করেন তিনি। যা বাংলাদেশের হারে বড় ভূমিকা রাখে।

সবমিলিয়ে ব্যাট ও গ্লাভস হাতে ব্যর্থতার চূড়ায় পৌঁছেছিলেন মুশফিকুর রহিম। এরপর আজ হঠাৎ করে অবসরের ঘোষণা দিলেন তিনি। টি-২০ থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটার।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...