বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চমেক-জেনারেল হাসপাতালে বিকন, রাইজ আপ ও টীম চিটাগংয়ের সুরক্ষাসামগ্রী উপহার

- Advertisement -
Single page 1st Paragraph

করোনাকালে চিকিৎসাকেন্দ্রগুলোতে কর্মরতদের জন্য সুরক্ষা সরঞ্জামের চাহিদা অনেক গুণ বেড়েছে। কিন্তু প্রয়োজনের তুলনায় গুণগতমানের সুরক্ষা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে নেই সরকারি হাসপাতালগুলোতে। বর্তমানে করোনার প্রকোপে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে জরুরি সুরক্ষা সরঞ্জাম নিয়ে এগিয়ে এসেছে বিকন (বাংলাদেশ ইমারজেন্সি অ্যাকশন এগেইনস্ট কোভিড-১৯), রাইজ আপ ও টীম চিটাগং।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউ কর্তৃপক্ষের হাতে বিপুল সংখ্যক জরুরি সুরক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়। সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রবের উপস্থিতিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসব সামগ্রী গ্রহণ করেন ডা. অনুরাভা চৌধুরী এবং ডা. রাজদীব দাশ। হস্তান্তর করেন টীম চিটাগাং এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ উদ্দিন জিহাদ এবং সহ-প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ কায়সার।
এর আগে গতকাল বুধবার (১৮ আগস্ট) একই ধরনের সামগ্রী উপহার দেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ডিরেক্টর এস এম হুমায়ুন কবির এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন।
বিকন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা দেশের ক্রান্তিকালে তরুণদের সাথে নিয়ে দেশকে বলিষ্ঠ হাতে ধরতে অঙ্গীকারবদ্ধ। করোনার শুরু থেকে তাদের পাশে দাঁড়াই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ৮০টিরও বেশি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে।
চট্টগ্রামে বিকন বাংলাদেশ-এর অধিকাংশ কাজে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে অকুতোভয় তরুণদের অলাভজনক সংস্থা টীম চিটাগং। প্রতিষ্ঠাকাল থেকেই সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত এ সংস্থাটি। করোনা প্রকোপের শুরু থেকেই মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা। প্রতিষ্ঠাতা ইমতিয়াজ উদ্দিন জিহাদ জানান, ‘চট্টগ্রামের তরুণদের দক্ষতা উন্নয়ন, দলগতভাবে সুবিধাবঞ্চিতদের জীবনমানের উন্নয়ন এবং একইসঙ্গে চট্টগ্রামকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ২০১৫ সালের ২৫ এপ্রিল যাত্রা শুরু করেছিলো টীম চিটাগং। বিকন বাংলাদেশ-এর কাজকে প্রসারিত করতে আমরা একত্রিত হয়েছি দেশের কল্যাণের উদ্দেশ্যে।’
করোনার কঠিন সময়ে বিকন বাংলাদেশ, রাইজ আপ ও টীম চিটাগংকে সাথে নিয়ে চট্টগ্রামে করোনা রোধে আরও উন্নয়নমূলক কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...