সোমবার, ২৯ জুন ২০২৬

প্লট মালিকদের সভা

সিডিএ কর্ণফুলী (বামতীর) আবাসিকে ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্পের পানি সরবরাহের দাবী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র মেগা আবাসন প্রকল্প কর্ণফুলী (বামতীর) হাউজিং সোসাইটির ৫১৯টি প্লটে অবিলম্বে সুপেয় পানি সরবরাহের দাবী জানিয়েছে প্লট মালিক সমিতি।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি এড.জিয়া হাবীব আহ্‌সানের কোর্ট হিলস্থ বার এসোসিয়েশন ভবনের ৮০নং চেম্বারে সি.ডি.এ কর্ণফুলী (বামতীর) প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ এয়াছিন (প্রাক্তন চেয়ারম্যান) এর সঞ্চালয় সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে উক্ত আবাসন প্রকল্পে জরুরী ভিত্তিতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে সরবরাহকৃত সুপেয় পানির সংযোগ প্রদানের জোর দাবী জানানো হয়।বক্তারা আরো বলেন, দীর্ঘ দুই যুগেরও আগে ১৯৯২-৯৩ অর্থ বছরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক কর্ণফুলী আবাসিক (বামতীর) প্রকল্প’টি গ্রহণ করা হয়।মহানগরী চট্টগ্রামের উপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও তীব্র অবসান সংকট নিরসনের ৫১৯টি প্লট সম্বলিত উক্ত মেঘা প্রকল্পটি গ্রহণ করা হলেও কর্তৃপক্ষের অবহেলায় তা বিরান ভূমিতে পরিণত হয় । প্রকল্পের প্রজেক্ট প্রোফাইলে উক্ত হাউজিং প্রকল্পে বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মার্কেট, কবরস্থান সহ নানা নাগরিক সুবিধার কথা উল্লেখ আছে।যার অগ্রিম মূল্যও তদানিন্তন সময়ে গ্রাহকদের নিকট থেকে আদায় করা হয়।কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, অদ্যাবধি তথায় সুপেয় পানির ব্যবস্থা করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়। ফলে সেখানে কোন আবাসন গড়ে উঠেনি।ওয়াসার ভাণ্ডাল জুড়ি প্রকল্পের সুপেয় পানি সরবরাহে সিডিএ ওয়াসার যৌথ উদ্যোগই পারে প্রকল্পটিকে সফলতার মুখ দেখাতে।

বক্তাগণ এ ব্যাপারে সরকারের যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি আকর্ষণ করেন।তারা বলেন, ইতিমধ্যে বহু প্লট মালিক মৃত্যু বরণ করেছেন।বক্তারা এ-ব্যাপারে চ.উ.ক চেয়ারম্যান ও ওয়াসার এম.ডি পর্যায়ে একটি যৌথ সভার প্রয়োজন বিধায় এ-ব্যাপারে উভয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এড. জিয়া হাবীব আহ্‌সান, মোহাম্মদ এয়াছিন চেয়ারম্যান, এড. সেলিম উদ্দিন, আলহাজ্ব গোলাম ওয়ারেছ, এড. কফিলউদ্দিন চৌধুরী, এড. আমজাদ হোসেন, সাইফুল হুদা চৌধুরী, এড. মোহাম্মদ ফয়েজুল্লাহ, এড. মোক্তার আহমদ, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হারুনুর রশিদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, আবদুল হামিদ, ডাঃ মোস্তফা সৈয়দ, ডাঃ মোঃ সফিউল আলম চৌধুরী, ডাঃ সাইফুদ্দীন, শহিদ উদ্দিন আহমেদ, এ এম কামাল উদ্দিন চৌধুরী, মারুফা চৌধুরী প্রমুখ।সভা শেষে সভার সম্প্রতি মৃত্যুবরনকারী প্লট মালিক এড. সিরাজুল ইসলাম চৌধুরী, আলতাফ হোসেন প্রমুখের রুহের মাগফিরাত কামনা করা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...