শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

লামায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় বাড়ির মালিকের ছেলে কর্তৃক স্বামী পরিত্যাক্তা ভাড়াটিয়া নারীর বাক প্রতিবন্ধী (১৫) কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে শনিবার(৩সেপ্টেম্বর) দিনগত রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ১৫ বছর বয়সী তানভির নামের এক কিশোরকে গ্রেফতার করেছে। তানভির পৌরসভা এলাকার নারকাটাঝিরি গ্রামের বাসিন্দা আবদুস ছত্তারের ছেলে। এদিকে অভিযুক্ত কিশোরের বাবা আবদুস ছত্তারের দাবী, পারিবারিক বিরোধের জের ধরে ছেলে তানভিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, নির্যাতিতার মা তার বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে নিয়ে নারকাটাঝিরিস্থ আবদুস ছত্তারের ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নির্যাতিতার মা বাড়ির মালিকের ছেলে তানভিরকে একটি খালি গ্যাস সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য পাঠায়। এ সময় তানভির ঘরের মধ্যে কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে ধর্ষণের ঘটনা অভিযুক্ত তানভিরের মা বাবাকে জানালে তারাও একই ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে শনিবার দিনগত রাতে তানভিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতার মা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করার পাশাপাশি ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য রবিবার সকালে বান্দরবান সদরে পাঠানো হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

কর্ণফুলী নদীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা ও জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আজ বৃহস্পতিবার হালদা ও কর্ণফুলী মোহনা অঞ্চলে এই...

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন্ন নির্বাচনকে দেশের জন্য...

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। কাতারের আমিরের দেওয়া রয়েল...

সর্বশেষ

কর্ণফুলী নদীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা ও জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন...

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও...

খিলালগঞ্জ মডেল স্কুল চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন এর খিলাল গঞ্জ মডেল স্কুল...

ফটিকছড়িতে ২২ লক্ষ টাকা জরিমানা ও ৯টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

 চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযানে চালিয়ে ২২ লক্ষ টাকা...

অন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ: সুপ্রিম কোর্ট

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ নিয়ে সুপ্রিম কোর্টে...