সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় বটি দিয়ে কুপিয়ে এক যুবককে খুন

সীতাকুণ্ডে কথা-কাটাকাটির জেরে মো.খুরশিদ আলম (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একই বাড়ির মোঃ আরাফাত (২৫) নামে আরেক যুবক। খুন হওয়া খুরশেদ আলম সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের আলী আহম্মদ বাড়ির মুক্তিযুদ্ধা নুর আহম্মদের ছেলে। খুনি আরাফাত একই বাড়ির মোঃ বাহাদুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন সন্তানকে নিয়ে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেন খোরশেদ ও তার স্ত্রী। একটি প্রাইভেট কার ভাড়া করে সন্তানদের বাড়ি নিয়ে আসেন খোরশেদ। তাদেরকে ঘরে রেখে প্রাইভেট কারের ভাড়া পরিশোধ করতে বাইরে যান তিনি। এ সময় আরাফাতের ঘরের সামনে থেকে কারটি ঘুরাচ্ছিলেন চালক। তখন আরাফাত চালককে তার ঘরের সামনে গাড়ি ঘোরাতে নিষেধ করেন। এ নিয়ে খোরশেদের সঙ্গে আরাফাতের সামান্য কথা কাটাকাটির ঘটনা ঘটে। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে আরাফাত ঘর থেকে  বটি নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে খুরশেদ আলমকে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম, ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওসি আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। অধিকতর তদন্ত করলে ঘটনার পিছনে আর কোন কারণ আছে কিনা বলা যাবে।
ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...