শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বর্তমান সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে চলেছে : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন “নারীর রাজনৈনিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যো সংলাপ গতকাল ৩ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংরক্ষিত-৬ আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুল সরওয়ার কমল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক মাঈন উদ্দীন চৌধুরী, এডভোকেট দিল আফরোজ ইসলাম, মহিলা বিষযক অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া, সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। অপরাজিতার প্রোগাম কো অর্ডিনেটর ওমর খৈয়ামের পরিচালনায় এতে প্রবন্ধ পাঠ করেন নার্গিস বিনতে ইসলাম, ইমরানা করিম। স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা কো অর্ডিনেটর রেহেনা মান্নান। মুক্ত সংলাপে আলোচনায় অংশ নেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রেহেনা ফেরদৌস চৌধুরী, কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা কাজমী, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম শিরু, চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, ইউপি মহিলা সদস্য উম্মে সাজিয়া সুলতানা কক্সবাজার সদরের ইউপি সদস্য আনজুমান আরা, গুলজার বেগম, মরিয়ম বেগম প্রমুখ।

সভায় টেলি কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী বলেন-নারীদেরকে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক।নারী উন্নয়নে জননেত্রী বিশ্বের রোল মডেল। তিনি বলেন নারীদেরকেও নিজেদের মানুষ হিসেবে নিজ নিজ পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নারীদের ক্ষমতায়নে অনেক সমস্যা থাকলেও তা অবশ্যই ধীরে ধীরে সমাধান হবে।নারী উন্নয়নে বর্তমান সরকার অতীতের সকল সরকারের তুলনায় অনেক বেশি অগ্রগামী। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করারও আহবান জানান। প্রধান আলোচক সাইমুম সরওয়ার কমল এমপি বলেন বর্তমান সরকার নারী বান্ধব সরকারে। নারী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত। তিনি বলেন নারীরা আজ শিক্ষায় সবচেয়ে এগিয়ে। প্রতিটি পেশায় নারীরা অনেক জায়গায় পুরুষের চেয়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে । নারীর রাজনৈতিক ক্ষমতায়নও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক নারী সরাসরি জনপ্রতিনিধি যেমন হচ্ছে রাষ্ট্রের নানান গুরুত্বপুর্ণ জায়গায় নারীরা আজ অবস্থা ও বিশ্বাসের সাথে কাজ করছে। তিনি বলেন তারপরে নারীদের ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব কিছু কিছু প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে। সে সব প্রতিবন্ধকতা সমস্যা সমাধানে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষের মাঝে অবশ্যই সমন্বয় থাকতে হবে। তিনি সকলকে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।

ইমা

এই বিভাগের সব খবর

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত...

রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়াকআউটের ঘটনায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে রাষ্ট্রপতির...

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্র পথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে রেখেছে সুসংহত। বাংলাদেশের জলসীমায়...

সর্বশেষ

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ...

রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী...

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী

দেশের সমুদ্রসীমা ও সমুদ্র পথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক...

ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ৪

জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায়...

বন্দর জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নগরীর বন্দর থানাধীন জেটি এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি ভবনের...